সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রতিনিধি:-

 

শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


 

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে বর্নাঢ্য যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
 

দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল দশ ঘটিকায়  উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  এক আলোচনা সভার আয়োজন করে এতে  সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  আবদুৎ তোয়াব, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজহার আলী, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ 
 

উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা, মোঃ মাহবুব আলম, ও উপজেলা মার্কেটিং অফিসার মোহাঃ আল-আমিন, যুব উন্নয়ন অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ ইশাম উদ্দিন, ও মোঃ রেজাউল করিম, সহ যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত বেকার যুবক যুবতীসহ আরও প্রমূখ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।