মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে নিয়েছে ''লিও'' সিনেমা

বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে নিয়েছে ''লিও'' সিনেমা

মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লিও’। লোকেশ কানাগারাজ পরিচালিত ও বিজয় থালাপতি অভিনীত সিনেমাটি প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও মুক্তির পর সিনেমাহলে দুর্দান্ত দাঁপট দেখিয়েই শুরু করেছে যাত্রা। 

প্রথমদিন ভারতে ৬৪ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে নিয়েছে বিজয়ের লিও। এর মাধ্যমে বেশ কিছু রেকর্ড ভেঙে একাকার করে দিয়েছেন বিজয়। 


ব্লকবাস্টার ‘মাস্টার’-এর পরে লোকেশ কানাগরাজের সাথে বিজয়ের দ্বিতীয় সিনেমা এটি। ভারতীয় বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের মতে, ‘লিও’ ভারতে প্রথম দিনে সমস্ত ভাষায় ৬৪ কোটি রুপি নেট আয় করেছে।


চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, ‘লিও’ বিশ্বব্যাপী যেকোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য অষ্টম-সর্বোচ্চ উদ্বোধনী রেকর্ড করেছে। বিশ্বব্যাপী সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডে ভারতীয় সিনেমার শীর্ষে রয়েছে রাজামৌলির ‘আরআরাআর’।

তারপরে ‘বাহুবলি ২’ ও তৃতীয় স্থানে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’। এমনকি শাহরুখ খানের ২০২৩ সালের ব্লকবাস্টার পাঠানের উদ্বোধনী রেকর্ডও ভেঙেছে লিও।