সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিচয় নিশ্চিত করতে সহযোগিতা চাওয়া হয়েছে

পরিচয় নিশ্চিত করতে সহযোগিতা চাওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর এলাকায় বিথী নামে এক তরুণীকে পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, তার বাবার নাম আনোয়ার এবং ভাইয়ের নাম মানিক। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানা এলাকায় বলে জানিয়েছেন তিনি।
 

তবে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মনে হওয়ায় বিথী তার সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্টভাবে জানাতে পারছেন না। ফলে তার পরিবারের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
 

এ অবস্থায় কেউ যদি বিথীকে চিনে থাকেন অথবা তার বাবা আনোয়ার ও ভাই মানিকের পরিচয়ের মাধ্যমে পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
 

যোগাযোগ: ০১৫৭৫৩০৭৮৬৬
 

বিথীকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে তথ্যটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।