মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ‘ব্ল্যাকপিঙ্ক’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ‘ব্ল্যাকপিঙ্ক’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললো কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ইউটিউবে সর্বাধিকবার দেখা মিউজিক চ্যানেল হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে ব্যান্ডটি। কোরিয়ান জনপ্রিয় ব্যান্ডটির চ্যানেলটি ৩০,১৫১,৭১৬,১২১ সংখ্যক ভিডিও ভিউ করার পরে ১৪ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের রেকর্ডের খবরটি ঘোষণা করে।

এর আগে ২০১৮ সাল থেকে পপ ব্যান্ড ‘মেরুন ৫’-এর অধীনে ছিল রেকর্ডটি, যারা সফলভাবে নয় বিলিয়ন ভিউ সংগ্রহ করেছিল। ব্ল্যাকপিঙ্ক এই বছরের শুরুতে ‘ডিডিউ-ডিউ ডিডিউ-ডিউ’ দিয়ে ইতিহাস তৈরি করে যা প্রথম কে-পপ গ্রুপ মিউজিক ভিডিও হিসেবে ২ বিলিয়ন ভিউ অতিক্রম করেছে।


সম্প্রতি ব্লাকপিঙ্কের ‘পিঙ্ক ভেনম’ গানের মিউজিক ভিডিওটি ৬০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে যা তাদের কৃতিত্বের তালিকায় আরো একটি সোনার পালক। এটি তাদের দশম মিউজিক ভিডিও যা এই কৃতিত্ব অর্জন করেছে। এছাড়াও গত মাসে ব্যান্ডটি ৮.৮ বিলিয়ন স্ট্রীম সহ স্পটিফাইতে সর্বাধিক স্ট্রিম করা মেয়েদের গ্রুপ হয়ে আরেকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে।

ব্ল্যাকপিঙ্ক, দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় নারী ব্যান্ড। পপতারকা রোজ, জেনি, লিসা এবং জিসুর সমন্বয়ে ২০১৬ সালে গঠিত হয় এটি। ব্যান্ড হিসাবে ব্ল্যাকপিঙ্ক এখনও একাধিক রেকর্ডে নিজেদের নাম তুলেছে যার মধ্যে রয়েছে ইউটিউবে একটি ব্যান্ডের সর্বাধিক গ্রাহকের পাশাপাশি যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে (নারী) শীর্ষ কে-পপ গ্রুপ হিসেবে জায়গা দখল এবং প্রথম কে-পপ গ্রুপ হিসেবে মার্কিন যুক্তরাস্ট্রের চার্টে (নারী) শীর্ষস্থান দখল করা।