মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কঙ্গনা কলেজেই জানতে পেরেছেন তার ভবিষ্যত

কঙ্গনা কলেজেই জানতে পেরেছেন তার ভবিষ্যত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একের পর এক ছবি করে সকলের নজর কেড়েছেন। তবে শেষ কয়েকটি ছবি পর-পর ফ্লপ করায় রীতিমত অস্বস্তিতে ছিলেন তিনি। বারে বারে প্রতিবাদ করে জানিয়েছিলেন, তাকে কোণঠাঁসা করে দেওয়া হচ্ছে। 

সম্প্রতি ইন্সট্রাগ্রামে একটি পোস্ট শেয়ার করে  কঙ্গনা জানিয়েছেন বলিউডে জায়গা করতে কম লড়াই করতে হয়নি তাকে। নিজেকে প্রমাণ করতে প্রতিবাদও করেছেন তিনি। তবে মাটি ছাড়েননি এক চুলও।

 

এছাড়া কঙ্গনা রানাউত তার কলেজ জীবনের স্মৃতিচারন করে লিখেছেন, কলেজ লাইফের প্রথম দিনেই জানতে পেরেছিলেন তিনি অভিনেত্রী হতে চলেছেন। তিনি জানান তার অধ্যক্ষ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কঙ্গনা দর্জির তৈরি পোশাক পরেই চলচ্চিত্র তারকা হয়ে উঠবেন।

 

এছাড়া প্রতিবেদন অনুসারে স্মৃতির পাল্টা উল্টে কঙ্গনার কথায়- প্রিন্সিপাল আমাকে কাছে ডেকে জানতে চান পোশকটা কোথা থেকে কিনেছি।   উত্তরে বলেছেলাম আমি নিজে ডিজাইন করে দর্জিকে দিয়ে বানিয়েছিলাম। প্রিন্সিপাল তখন অমাকে জড়িয়ে ধরে বলেছিলেন একদিন তুমি অনেক বড় অভিনেত্রী হবে। আজ তা বাস্তব।

বর্তমানে কঙ্গনা তার নিজের পরিচালিত এমার্জেন্সি ছবি নিয়ে ব্যস্ত।