সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নরসিংদীতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদীতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদী প্রতিনিধি:-

 

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে শনিবার সকালে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ৬৩ জন আহত হয়েছেন।
 

এ দুর্ঘটনাটি সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সিলেটমুখী একটি মালবোঝাই ট্রাক ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এ সময় পাশে চলন্ত একটি প্রাইভেটকারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস, ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।
 

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে, গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। অন্যদিকে, বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
 

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুর্ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো পুলিশ হেফাজতে রয়েছে।