মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন অধিদপ্তরে ১০৬ পদে চাকরি, আবেদন শেষ সোমবার

বন অধিদপ্তরে ১০৬ পদে চাকরি, আবেদন শেষ সোমবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরির পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ১০৬ জনকে ঢাকা বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ফরেস্ট গার্ড (বনপ্রহরী) পদে নেওয়া হবে ৯৫ জন। আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। এ পদে বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।

অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন ১১ জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।