সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটবাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত ও ৪২লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটবাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত ও ৪২লাখ টাকা জরিমানা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার সদর উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এ মোবাইল কোট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মোঃ রুকন মিয়া। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণ  উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এর সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং পুলিশ লাইন্স এর একদল পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

 

উক্ত মোবাইল কোর্টে ০৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমাট ৪২০০,০০০/টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ০৩টি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
 

পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।