রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,স্টাফ রিপোর্টার:-


ভরবো মাছে মোদের দেশ,, গড়বো স্মাট বাংলাদেশ,, এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‍্যালি  আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

দিবসটি উপলক্ষে  ৩১ জুলাই বুধবার দুপুরে একটি বিশাল র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। 

 

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ। 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা শেষে পোনা মাছ অবমুক্ত করাসহ শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।