মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানে নীতি পুলিশের টহল আবার

ইরানে নীতি পুলিশের টহল আবার

ইরানের নারীদের পোশাকবিধি মেনে চলা এবং জনসমক্ষে চুল ঢেকে রাখা নিশ্চিত করতে দেশটির পুলিশ আবার টহল শুরু করেছে। দেশটির নীতি পুলিশের এক মুখপাত্র রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের হিজাব আইন বাস্তবায়নে মাঠে নীতি পুলিশ কাজ করবে বলে জানান তিনি।

যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মাসা আমিনি নামের এক তরুণীকে তেহরানে আটক করেছিল ‘নীতি পুলিশ’। আটকের পর নীতি পুলিশের হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়লে, তাকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়। 


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষোভ শুরু হয় গোটা ইরানে।  দফায় দফায় সংঘর্ষে দেশটিতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। 


দেশ জুড়ে এমন বিক্ষোভের পর নীতি পুলিশের টহল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর প্রায় দশ মাস পরে আবারও তৎপরতা শুরু করেছে বিশেষায়িত এই বাহিনী। নীতি পুলিশ ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংযুক্ত। 

ইরানের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষের ঠিক করা ইসলামি নীতি-নৈতিকতা মানুষ মানছে কি না, তা তারা নিশ্চিত করে। ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হয়। এই বিপ্লবের কয়েক দশক পরও দেশটির ধর্মীয় নেতারা পোশাকসংক্রান্ত নিয়মনীতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি।