মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শ্রাবন্তীর স্বামী শুভ্রজিৎ!

শ্রাবন্তীর স্বামী শুভ্রজিৎ!

এবার বড়পর্দায় দেখা যাবে পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। রাজর্ষি দে’র পরিচালনায় নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’তে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। একজন বৈজ্ঞানিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। আসলে শুভ্রজিৎ অতিথি শিল্পী হিসেবেই কাজ করছেন ছবিটিতে। লক্ষণীয় ব্যাপার হলো, ছবিটির প্রধান মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি দ্বৈত চরিত্রে রয়েছেন এই ছবিতে।

শ্রাবন্তীর চরিত্রটির স্বামীর চরিত্র করার জন্যই প্রস্তাব গেছে শুভ্রজিতের কাছে। প্রসঙ্গত শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরাণী’ নিয়ে আলোচনা তুঙ্গে। সেই ছবিতে দেবী চৌধুরাণীর ভূমিকায় থাকছেন শ্রাবন্তী। ভবানী পাঠক হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।


বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিকের কাছেও প্রস্তাব গেছে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার জন্য। টলিপাড়ায় তাক লাগিয়ে দেওয়া আরও একটি চর্চা আছে। ‘অভিযাত্রিক’-এর পর এই ছবির হাত ধরেই নাকি অর্জুন চক্রবর্তী আবার কাজ করতে পারেন পরিচালকের সঙ্গে। তবে বিষয়টি চূড়ান্ত হয়নি।


টলিপাড়ায় পরিচালকরা অভিনয় করার ব্যাপারে পারদর্শী, এমনটা বলাই যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় বা শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায় বা রাজ চক্রবর্তীও কিছু ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। এবার সেই তালিকায় জুড়ে গেল শুভ্রজিতের নাম। প্রথমবার অন্য পরিচালকের নির্দেশনায় কাজ করবেন পরিচালক। এর আগে নিজের পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

শ্রাবন্তী ‘দেবী চৌধুরানী’ ছবিটির অংশ হওয়ার কিছুটা আগে থেকেই শুভ্রজিতের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তাই শ্রাবন্তী-শুভ্রজিতের একই সঙ্গে বড়পর্দায় উপস্থিতি, টলিপাড়ার আগ্রহের কারণ হবে।