সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কর আইনজীবী ভাইভা প্রস্তুতিতে নতুন দিগন্ত-প্রকাশিত হলো আমান উল্লাহ সরকার এর: কর আইনজীবী ভাইভা প্রস্তুতি সহায়িকা ২০২৪

কর আইনজীবী ভাইভা প্রস্তুতিতে নতুন দিগন্ত-প্রকাশিত হলো আমান উল্লাহ সরকার এর: কর আইনজীবী ভাইভা প্রস্তুতি সহায়িকা ২০২৪

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কর আইনজীবী ভাইভা প্রস্তুতিতে নতুন দিগন্ত-প্রকাশিত হলো আমান উল্লাহ সরকার এর: কর আইনজীবী ভাইভা প্রস্তুতি সহায়িকা ২০২৪

                                    বিশিষ্ট আইনজীবী, আইন বিষয়ক লেখক ও প্রশিক্ষক-আমান উল্লাহ সরকার।



২০২৪ সালের কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার ভাইভা বোর্ডকে সামনে রেখে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে প্রকাশিত হয়েছে "কর আইনজীবী ভাইভা প্রস্তুতি সহায়িকা ২০২৪"—যার রচয়িতা খ্যাতিমান বিশিষ্ট আইনজীবী, আইন বিষয়ক লেখক ও প্রশিক্ষক আমান উল্লাহ সরকার-এর বইটি প্রকাশ করেছে মোরশেদ ‘ল’ বুক।

 

কর আইনজীবী ভাইভা প্রস্তুতিতে নতুন দিগন্ত-প্রকাশিত হলো আমান উল্লাহ সরকার এর: কর আইনজীবী ভাইভা প্রস্তুতি সহায়িকা ২০২৪ — ছবি ২




বাংলাদেশের কর আইনজীবী পেশায় যুক্ত হতে আগ্রহী হাজারো কর আইনজীবী প্রত্যাশি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। লিখিত পরীক্ষার পর ভাইভা বোর্ডে উত্তীর্ণ হওয়াটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ বলে বিবেচিত হয়। এই ধাপকে সহজ ও প্রস্তুতিমূলকভাবে অতিক্রমের জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গবেষণার আলোকে আমান উল্লাহ সরকার তাঁর এই সহায়িকাটি রচনা করেছেন।

বইটিতে যা যা থাকছে:
•    আয়কর আইনের সার-সংক্ষেপ
•    আয়কর আইন ২০২৩ এর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর
•    অর্থ অধ্যাদেশ ২০২৫ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
•    অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন
•    উৎসে কর বিধিমালা
•    দানকর আইন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
•    কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ
•    কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান
•    ভাইভা টিপস এন্ড ট্রিক্স 

প্রকাশের পরপরই সহায়িকাটি ইতিবাচক সাড়া ফেলেছে পরীক্ষার্থীদের মধ্যে। প্রস্তুতির জন্য একটি নির্ভরযোগ্য, বাস্তবমুখী ও পরীক্ষাভিত্তিক গাইড হিসেবে একে স্বাগত জানিয়েছেন অনেক প্রার্থী ও প্রশিক্ষক।

প্রকাশক সূত্রে জানা গেছে, সহায়িকাটি এখন দেশের বিভিন্ন বইয়ের দোকানে এবং অনলাইনেও সহজলভ্য।

পরিশেষে বলা যায়, "কর আইনজীবী ভাইভা প্রস্তুতি সহায়িকা ২০২৪" শুধু একটি বই নয়, বরং এটি ভাইভা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর এবং সঠিক দিকনির্দেশনা পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে বলে আশা করা যায়।