সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

খুলনায় অপহরণের ৫ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার খাদ্য কর্মকর্তা

খুলনায় অপহরণের ৫ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার খাদ্য কর্মকর্তা

খুলনা প্রতিনিধি:-

 

খুলনা, ১৪ জুলাই ২০২৫: খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি খুলনা সদর থানায় আছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমারকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি, যারা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। অপহরণের পরপরই তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় অপহরণকারীরা আতঙ্কিত হয়ে তেরখাদা উপজেলার আজগড়ায় বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে খাদ্য কর্মকর্তাকে ফেলে রেখে যায়।
 

তিনি আরও জানান, অপহরণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কিছু অর্থ নিয়েছিল। সেই লেনদেনে জড়িত একটি মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে খুলনা থানার পুলিশের সহায়তায় সুশান্ত কুমারকে উদ্ধার করা হয়। তবে অপহরণের মূল উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।
 

সুশান্ত কুমার মজুমদার বর্তমানে খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪নং ঘাট ইনচার্জ পদে কর্মরত আছেন।