সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন সব্যসাচী চক্রবর্তী

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন সব্যসাচী চক্রবর্তী

টালিউড অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবর শুনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে চিন্তার ভাঁজ পড়েছিল। ১৯ মার্চ রাতে বুকে ব্যথা নিয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় তার হার্টে ব্লক ধরা পড়ে এবং পরে শরীরে পেসমেকার বসানো হয়।

 

২২ মার্চ সব্যসাচী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি তার পরিবার। পুরো বিষয়টি গোপন রাখা হয়েছিল।

 

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সব্যসাচী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। অভিনেতার ছেলের স্ত্রী ঋদ্ধিমা ঘোষ জানিয়েছেন, সব্যসাচী এখন ভালো আছেন এবং চিকিৎসকরা তাকে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

 

দোল পূর্ণিমার আগে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় সব্যসাচীর পরিবারে এখন খুশির বাতাস বইছে। সুস্থ হয়ে তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং শুরু করবেন।