বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
 

যশোরে ছুরিকাঘাতের ঘটনায় আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুইটি খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
 

নিহত আল আমিন খুলনার পাইকগাছা উপজেলার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে সুপারভাইজার বিষয়টি মীমাংসা করে দিলেও বাদশা নামের এক ব্যক্তি আল আমিনকে ছুরিকাঘাত করে। আল আমিনের বাবা ঠেকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে আল আমিনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।
 

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুইটি খাতুন জানান, আল আমিনের শরীরে একাধিক ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যা তার মৃত্যুর কারণ। মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।