বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
 

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে ল্যাবএইড হাসপাতাল এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও পথচারী মিজানুর রহমানকে চিহ্নিত করে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’–সংক্রান্ত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।