বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাসকিনের জায়গায় টেস্ট দলে রেজাউর

তাসকিনের জায়গায় টেস্ট দলে রেজাউর

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগের দিন আজ সোমবার জানা যায়, চোটের কারণে ছিটকে গেছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর রহমান রাজাকে। যিনি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

 

আগে থেকেই সাইড স্ট্রেইনের চোটে ভূগছিলেন তাসকিন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি এই চোটে পড়েন। আজ দুপুরে বিসিবির সূত্র জানিয়েছিল, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। তবে পরে আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, তাসকিনের বাঁদিকে গ্রেড-২ ধরনের স্ট্রেইন আছে। যা থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগবে।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের ২ ইনিংসে বল করে নেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ৮ শিকার ধরে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে সিরিজসেরা হন। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলা হয়নি এই ডানহাতি পেসারের। এবার একই কারণে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করলেন।