বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

নওগাঁ প্রতিনিধি:


শব্দদূষণ নিয়ন্ত্রণে নওগাঁ সদরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এতে অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে জরিমানা এবং অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির অভিযোগে দুটি পরিবহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।

এ সময় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।