মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মারা গেছেন আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিয়া লুনাকে

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মারা গেছেন আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিয়া লুনাকে

শরীরে কাটাছেঁড়া করতে গিয়ে বিপত্তি ডেকে আনা অভিনয়শিল্পীদের জন্য নতুন কিছু নয়। তবে এবার প্লাস্টিক সার্জারি করতে গিয়ে চড়া মূল্য দিতে হলো আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিয়া লুনাকে। ৪৩ বছর বয়সী এই সুপরিচিত অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক মারা গেছেন। 

গত ৩১ আগস্ট তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। লুনার আইনজীবী ফার্নান্দো বারল্যান্ডো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, অভিনেত্রীর পরিবারের সম্মতিতেই তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। ৭৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।


লুনার মৃত্যুর পর তাঁর বন্ধু গুস্তাভো কন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা সব সময়ই তোমাকে ভালোবাসি, সব সময়ই ভালোবেসে যাব। একসঙ্গে, এক আত্মা হয়ে আমরা একই পথ মাড়িয়েছি।’


আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্লাস্টিক সার্জারির জটিলতার কারণে কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন লুনা। এসব জটিলতা থেকেই তাঁর দুটি কিডনিই বিকল হয়ে যায়। তাঁর রোগ প্রতিরোধক্ষমতা ক্রমেই কমে আসছিল। মাঝে কোভিড সংক্রমণ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। 

চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে কোনোভাবেই কিডনি প্রতিস্থাপনের জন্য শারীরিকভাবে প্রস্তুত করে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন লুনা।