মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বড়াইগ্রামে কালিকাপুর ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু

বড়াইগ্রামে কালিকাপুর ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আন্তঃ পৌর ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

শুক্রবার বেলা ৩টায় কালিকাপুর ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম। ক্লাবের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী (দক্ষিণ) এর সভাপতি বাবর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী সহ বিভিন্ন সুধীজন। টুর্নামেন্টে পৌরসভার মোট ১২ টি ওয়ার্ড থেকে ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সরদারপাড়া একাদশ ৩-১ গোলে মহিষভাঙ্গা একাদশকে পরাজিত করে।