সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

ঢাকা প্রেস নিউজ:-

 

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা মোট ঋণের ৯ শতাংশ। এক বছরের ব্যবধানে তা বেড়ে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। ফলে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৬৭ কোটি টাকা।
 

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “খেলাপি ঋণ বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে। তবে আমরা এর সমাধানে কাজ করছি। আইন কঠোর করার প্রক্রিয়া চলছে।” সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।