সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-



আগামী ১৬ ও ১৮ জুলাই দলীয় কর্মসূচিতে সকল স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি কামনা করেছেন নগর বিএনপির সদস্য ও সাবেক ইপিজেড বিএনপির সভাপতি ও কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। 


 

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত




গতকাল সোমবার বিকেলে জরুরী প্রস্তুতি সভায় দু'দিনের এই কর্মসূচি ঘোষণা করেন ।

১৬জুলাই বুধবার বিকেলে (সাড়ে ৪টায়) বাদে আছর আলী শাহ জামে মসজিদে শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এবং ১৮ জুলাই শুক্রবার বিকেলে সাড়ে তিন টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিএনপি কে নিয়ে মিথ্যাচার সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইপিজেড থানা ও ৩৯ ওয়ার্ড বিএনপি।

 উক্ত কর্মসূচি বাস্তবায়নে গতকাল সোমবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও সাবেক থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি মোঃ শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মিজানুর রহমান পারুল, রিয়াজ উদ্দিন, নওশাদ হোসেন, মোঃ আইয়ুব খান, সুমন রহমান, যুবদল নেতা মোঃ হুসনী মোবারক রিয়াদ,এ জে এম সোহেল, ইকবাল হোসেন হোসেন, মোঃ ইউসুফ সুমন, সাইফুল ইসলাম, সাহেদ আলী, রনি ছাত্রদলের আকিব জাভেদ, রুপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আগামী দিনের সকল কর্মসূচিতে উপস্থিত থেকে জাতীয়তাবাদী দলের শক্তি কে জাগ্রত করতে দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্ত করেন।