সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কমিউনিটি ব্যাংক এবং পুনাকের মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক এবং পুনাকের মধ্যে চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক:-

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মধ্যে ক্রেডিট কার্ডের সুবিধা ও পরিষেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
 

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাইয়ুম খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
 

এ সময় পুনাকের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা ওয়াহাবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

চুক্তি অনুযায়ী, এখন থেকে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা সব পণ্যে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন এবং প্রতি বিলিং সাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন।