মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন বিতর্কের মুখে স্বস্তিকার ‘শিবপুর’

নতুন বিতর্কের মুখে স্বস্তিকার ‘শিবপুর’

স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘শিবপুর’ ছবি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ দিয়েই বিতর্কের সূত্রপাত। স্বস্তিকা অভিযোগ করেছিলেন ই-মেইলে তার নগ্ন ছবির নমুনা পাঠিয়েছিলেন সন্দীপ। এই অভিযোগ নিয়ে পুলিশ এবং ইম্পার দারস্থও হয়েছিলেন স্বস্তিকা।

তবে এবার নতুন বিতর্ক হল এই ছবির আরেক প্রযোজক অজন্তা সিং রায় জানান, সব গণ্ডগোলের শুরু ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাত ধরেই! আর তাই অজন্তা চারু মার্কেট থানায় অরিন্দমের নামে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ মাধ্যমকে শিবপুর ছবির অন্যতম প্রযোজক অজন্তা জানান, এই ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সন্দীপ। তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, ‘সন্দীপ নিজে ইমেলগুলো পাঠান নি। পাঠিয়েছিলেন রবি শর্মা নামক এক রহস্যময় ব্যক্তি। তবে সন্দীপও সিনেমার স্বার্থে নাম সরিয়ে নেন।’


অজন্তা আরও জানান, ‘স্বস্তিকার সঙ্গে পরিচালক অরিন্দম আমাদের যোগাযোগ করতে দেননি। শুধু তাই নয়, বিগত এক বছর ধরে আমার থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন তিনি। এমনকী, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অরিন্দমের নামে।’

অন্যদিকে সংবাদ মাধ্যমকে অরিন্দম জানিয়েছেন, ‘সে রকম কিছুই হয়নি। বৃস্পতিবার বিকালে আমরা দু’পক্ষই থানায় যাব। কোনও সিদ্ধান্ত হলে তার পর এই বিষয়ে কথা বলব।’

এ বিষয়ে ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। এর আগে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানিয়েছিলেন, দুই পক্ষের বক্তব্য শুনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বস্তিকা জানিয়েছেন, এই ছবি সংক্রান্ত কোনও প্রচারমূলক কাজে তিনি আর যুক্ত থাকবেন না।