বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রশিদে মূল্য লেখা না থাকায় পশুর হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

রশিদে মূল্য লেখা না থাকায় পশুর হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পশুর হাটে বিক্রি করা পশুর রশিদে মূল্য লেখা না থাকায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

মঙ্গলবার (০৩ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দূর্গাপুর পশুর হাটে এ জরিমানা করা হয়। 
 

জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষ্যে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম পশুর হাটে টহল দেন। এসময় পশু বিক্রির রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় হাট ইজারাদারকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা পশুর হাটে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে হাট ইজাদার মাসুদ রানাকে (৩৬) ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় হাট ইজারাদার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং মুচলেখা দিয়ে ছাড়া পান।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্গাপুর পশুর হাটে রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় ইজাদারের জরিমানা করা হয়েছে। পরবর্তী হাটে টোল আদায়ের নির্ধারিত ফি জনসম্মুখে প্রদর্শন করতে বলা হয়েছে। নিদের্শনা না মানলে ইজাদারের বিরুদ্ধে আইনতগত ব্যবস্থা গ্রহণ করা হবে।