বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার নোয়াখালীর আওয়ামী লীগ নেতা

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার নোয়াখালীর আওয়ামী লীগ নেতা

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে নোয়াখালীর একজন আওয়ামী লীগ নেতা এম এ আজিজ (৬৭) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে রয়েছেন।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থানার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

সোমবার রাতে নগরীর ওই কমিউনিটি সেন্টার থেকে এম এ আজিজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
 

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, এম এ আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার হাজিপুরের হালিম কোম্পানির বাড়িতে।
 

প্রসঙ্গত, এম এ আজিজ সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। চট্টগ্রামে তার এক ভাতিজার বিয়ের অনুষ্ঠানে আসার পর তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন।