বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বগুড়ায় সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়ায় সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-


বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে "মৃত্যুর জন্য প্রস্তুতি নাও" লেখা পাওয়া যাওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সায়েম ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এই হুমকিমূলক বার্তা দেখতে পান। এর ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

 

সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
 

ঘটনার পরিপ্রেক্ষিতে সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই থানার একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।