মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 


চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা শহরের হুজরাপুর মোড়স্থ শ্রী কালী মন্দির সংলগ্নে মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

এই সময় বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি শ্রী জিতোন চৌধুরী। তিনি বলেন, আমরা আজ ১০০ টি কম্বল বিতরণ করেছি।