সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: আইজিপি

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: আইজিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
 

বুধবার (১৬ জুলাই) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ ধৈর্য ধরেছি। গোপালগঞ্জে লিথ্যাল কিছুই ব্যবহার করা হয়নি। সে কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।”
 

তিনি আরও বলেন, “যতটুকু উচ্ছৃঙ্খলতা হয়েছে, তা আমরা সহনশীলভাবে মোকাবিলা করার চেষ্টা করেছি। বর্তমানে আরও পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে, যাতে পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়।”
 

বুধবার দুপুর থেকে গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। যদিও পরে সেনা ও পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের নিরাপদে শহর থেকে সরিয়ে নেওয়া হয়।