সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সচিবালয়ে সন্ধ্যা ৬টার পর অবস্থান নিষিদ্ধ, মিছিল-সমাবেশও বারণ

সচিবালয়ে সন্ধ্যা ৬টার পর অবস্থান নিষিদ্ধ, মিছিল-সমাবেশও বারণ

সরকার সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে সাতটি কঠোর নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এই নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে।
 

নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া, সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণে কোনো লিফলেট বিতরণও যাবে না।
 

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দেশের প্রশাসনের কেন্দ্রস্থল হিসেবে সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেক ভবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

সচিবালয়ের জন্য সাতটি নির্দেশনা:

১. সচিবালয়ের অভ্যন্তরে কোনো মিছিল, সমাবেশ বা গণজমায়েত অনুমোদন ছাড়া করা যাবে না।
২. মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অনুমতি ছাড়া কোনো সভা, সমাবেশ বা পেশাগত সংগঠন ও সমিতির বৈঠক হতে পারবে না।
৩. সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক কাজে সচিবালয়ে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগে থেকে অবহিত করতে হবে।
৪. সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে দাপ্তরিক কাজে সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস অবশ্যই দৃশ্যমান রাখতে হবে।
৬. সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।
৭. সচিবালয়ে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী গাড়ি ও ব্যক্তিদের সম্পূর্ণ তল্লাশি নিশ্চিত করবে।