সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

৭২,৪১৫ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন: ১৮৫ টি ফ্লাইটে

৭২,৪১৫ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন: ১৮৫ টি ফ্লাইটে

ঢাকা প্রেসঃ
শনিবার (৮ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত
৭২,৪১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


মোট ১৮৫টি ফ্লাইটে এসেছেন হজযাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭,৮৬৫ জন হজযাত্রী এসেছেন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।


বিমান সংস্থা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৯৭ টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স: ৬২ টি ফ্লাইট, ফ্লাইনাস এয়ারলাইন্স: ২৬ টি ফ্লাইট।


মৃত্যু: এ পর্যন্ত মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন।

 

চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫,২৫২ জন হজ পালন করবেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।