মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাবা হতে চলেছেন মার্কিন পপতারকা জাস্টিন বিবার

বাবা হতে চলেছেন মার্কিন পপতারকা জাস্টিন বিবার

দাম্পত্যের পাঁচ বছর পর মার্কিন পপতারকা জাস্টিন বিবার ও মডেল হেইলির সংসারে আসছে নতুন অতিথি। ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। যদিও এত দিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দি ইউএস সান এর খবর অনুযায়ী, জাস্টিন বিবা বাবা হতে চলেছেন। যদিও জাস্টিন বা হেইলির কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া কঠিন। 


সম্প্রতি কালো ক্রপ টপ ও প্যান্ট পরে জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন হেইলি। স্বাভাবিকভাবে নজর কেড়ে নেয় তার স্ফীতোদর। যদিও অনুষ্ঠান শেষে বেরোনোর সময় স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন গায়ক। তবে তার আগেই ছড়িয়ে পড়ে ছবি।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন জাস্টিন। অবশেষে তার সেই ইচ্ছপূরণ হতে চলেছে। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন জাস্টিন।