সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫২:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

জবি ছাত্রলীগ নেতা আকতার হোসাইনের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ:

জবি ছাত্রলীগ নেতা আকতার হোসাইনের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ:

ঢাকা প্রেস
জবি প্রতিবেদক:-


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র ও উত্তর দিতে দেখা গেছে। মেসেঞ্জার রেকর্ডে দেখা যায়, আকতার হোসাইন উত্তরপত্র সরবরাহ করছেন এবং বলেছেন, "কেউ কেউ দিও না আবার।" আকতার হোসাইনের মামাতো ভাই কাঁকন মিয়াও অডিও ক্লিপে ভর্তি পরীক্ষায় টিকিয়ে দেওয়ার গ্যারান্টি দেন।

 

জবি ছাত্রলীগের নেতারা আকতার হোসাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আকতার হোসাইন অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ প্রশ্ন ফাঁসের অভিযোগটি তদন্ত করবে বলে জানিয়েছে। ২০২২ সালে গঠিত জবি ছাত্রলীগের কমিটি টেন্ডার, ঠিকাদার, শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছনা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে স্থগিত করা হয়েছিল।