বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে ডিসির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগ, সংবাদ সম্মেলন

সিলেটে ডিসির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগ, সংবাদ সম্মেলন

সিলেট প্রতিনিধি:


সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকানপজিশনধারী ব্যবসায়ীরা জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তারা দাবি করেছেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাদের দোকান তালাবদ্ধ করা হয়েছে, ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইনামুল করিম চৌধুরী।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৯ সালে দরপত্রের মাধ্যমে ব্যবসায়ীরা সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রায় কোটি টাকা সেলামি দিয়ে মার্কেটের ১ থেকে ৭ নম্বর দোকান ভাড়া নেন। পরবর্তীতে তৎকালীন জেলা প্রশাসন ও মসজিদ ট্রাস্টের সঙ্গে পৃথক চুক্তির মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। অনেকেই আগাম ভাড়াও পরিশোধ করেছেন।

তবে চলতি বছরের ১০ মার্চ মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে একটি নোটিশে জানানো হয়, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এবং তিন দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে একতরফা ও বেআইনি বলে দাবি করেন।

তারা জানান, নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করলে আদালত ১২ মার্চ দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

অভিযোগ করা হয়, আদালতের এ নির্দেশনা থাকা সত্ত্বেও ২৫ মার্চ সহকারী কমিশনার (ভূমি) মার্কেটে গিয়ে দোকান বন্ধের নির্দেশ দেন এবং পরদিন রাতে অভিযান চালিয়ে দোকানগুলোর শাটারে তালা লাগিয়ে দেওয়া হয়, যদিও ভেতরে কোটি টাকার পণ্য ছিল। এতে পচনশীল পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ব্যবসায়ীরা আরও জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা সাক্ষাৎ পাননি। স্থানীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

তারা অবিলম্বে তালাবদ্ধ দোকান খুলে দেওয়া এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় বাধা না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে জামিল আহমদ তাফাদার, জামিল চৌধুরীর পক্ষে ইনামুল করিম চৌধুরী, মোহাম্মদ সানাজ, মো. আলী হোসেনের পক্ষে আল আমিন আহমদ, আলী হায়দারের পক্ষে মো. আব্দুর রহিম বাদশা, হাফিজ ওয়াসিল আলীর পক্ষে মোহাম্মদ আনোয়ারুল হকসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।