মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ভুয়া স্ক্রিনশট তৈরি করে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

ভুয়া স্ক্রিনশট তৈরি করে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, ডিজি-সিআইসি, কর গোয়েন্দা ইউনিটের কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া মোবাইল স্ক্রিনশট ছড়িয়ে গুজব রটানো হচ্ছে। আজ বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের মধ্যে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব স্ক্রিনশট তৈরি ও প্রচার করা হচ্ছে। এতে সম্পূর্ণ মিথ্যা তথ্য ব্যবহার করে গুজব ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে, যা ইতোমধ্যেই এনবিআরের নজরে এসেছে।
 

এনবিআর জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে—বিদেশে নিবন্ধিত একটি মোবাইল নম্বর ও একটি এআই সফটওয়্যারের সাহায্যে এসব ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে। এরপর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো একটি গুরুতর ফৌজদারি অপরাধ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

বিজ্ঞপ্তিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এসব ভুয়া তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বজায় রাখতে।