মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার

আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার

বলিউড অভিনেতা ও মডেল আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ মে) বিকালে বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত মাদকসেবনের কারণে আদিত্য সিং রাজপুতের মৃত্যু হয়েছে।


জানা যায়, আন্ধেরির ১১ তলার নিজ বাসভবনের বাথরুম থেকে উদ্ধার করে এক বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্যে আদিত্যকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।