বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপদে আফগানিস্তান বাংলাদেশের পেস আক্রমণে

বিপদে আফগানিস্তান বাংলাদেশের পেস আক্রমণে

আফগানিস্তানের ইনিংসের শুরুতেই ইব্রাহিম জারদানকে আউট করার দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। স্লিপে যাওয়া ক্যাচ শান্ত সহজেই ধরতে পারতেন, কিন্তু অকারণে ডাইভ দিয়ে সেটি মিস করেন লিটন দাস। 

পরের বলেই রান-আউটের সুবর্ণ সুযোগ পেয়েও মিস করেন বোলার তাসকিন আহমেদ। অবশেষে  এসি ইব্রাহিমকে (৬) ফেরান শরীফুল। তার বলে ক্যাচ নেন লিটন দাস।


১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতেই ইবাদত হোসেনের বলে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন অপর ওপেনার আব্দুল মালিক। মধ্যাহ্নবিরিতের আগের ওভারে ইবাদতের দ্বিতীয় শিকার রহমত শাহ (৯)।

৩ উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় আফগানিস্তান। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রানে অল-আউট হয়। প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত (১৪৬)। এ ছাড়া সেঞ্চুরি মিস করেন ওপেনার মাহমুদুল হাসান (৭৬)।

শান্ত আর মাহমুদুলের দ্বিতীয় উইকেট জুটি ছিল ২১২ রানের। তবে আজ দ্বিতীয় দিনে আর মাত্র ২০ রান যোগ করতে পারেন শেষ পাঁচ ব্যাটার। দিনের শুরুতেই মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়া মেহেদি হাসান মিরাজ (৪৮) ফেরেন ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার তালুবন্দি হয়ে।


মুশফিকুর রহিমের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটি ছিল ৮৩ রানের। পরের ওভারেই নিজাত মাসুদের ছোড়া দুর্দান্ত এক বাউন্সারে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক (৪৭)।

লোয়ার অর্ডারের কেউই ভূমিকা রাখতে পারেননি। ১৬ ওভারে ৭৯ রানে পাঁচ উইকেট নিয়েছেন অভিষিক্ত নিজাত মাসুদ। ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ৩৯ রানে ২টি উইকেট।