সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৬:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে ভূমিসেবা সপ্তাহ: শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন

কুড়িগ্রামে ভূমিসেবা সপ্তাহ: শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে জমকালোভাবে পালিত হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বক্ত মিয়া, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্য্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের ফলে জনদুর্ভোগ, হয়রানি ও দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। সরকার আগামীতে আরও স্মার্ট ভূমিসেবা প্রদানের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

 

ভূমি সেবা সপ্তাহের আওতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সরকারের প্রশংসা করেন। আগামীতে আরও উন্নত ভূমিসেবা প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।