সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাদুল্লাপুরে জামায়াতের নেতা-কর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

সাদুল্লাপুরে জামায়াতের নেতা-কর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

 

এ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার একাধিক নেতা-কর্মীদেরকে আসামি করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা।
 

১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাদুল্লাপুর হাইস্কুল মাঠে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে সমবেত হন বিক্ষোভকারীরা। তখন সেখানে পথসভা করেন জামায়াতের নেতা-কর্মীরা।
 

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন - বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা শাখার সহ-সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন এবং মাওলানা আব্দুর রউফ মিয়া, লোকমান হোসেন, শাহাবুল আলম কাজল, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন মন্ডল, আব্দুল হাদি, মাইদুল ইসলামসহ অনেকে।
 

সমাবেশ ও পথসভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল মামুন কতিপয় দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। এ হত্যায় অংশগ্রহণকারী প্রকৃত খুনিদের রক্ষার্থে হীন ষড়যন্ত্র করতে নিরপরাধ কিছু জামায়াতের নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এসব আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা।