সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সিলেট টিলাধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিলেট টিলাধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা প্রেস
সিলেট ব্যুরো:-


সিলেট, ১০ জুন, ২০২৪: সিলেট নগরীর মেজরটিলা এলাকায় টিলাধসে আটকা পড়ে আজ সকালে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আগা আব্দুল করিম, তার স্ত্রী রুজি বেগম এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান তানিম।

 

সিলেট টিলাধসে একই পরিবারের তিনজনের মৃত্যু


স্থানীয়রা জানান, সকাল ৬ টার দিকে টিলাধসে আগা আব্দুল করিম ও তার ভাই আগা আব্দুর রহিমের বাড়িগুলোতে ধস নেমে আসে। ধসের নিচে আব্দুল করিম, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানসহ মোট ৬ জন আটকা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও আব্দুল করিমের পরিবারকে উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যায়।
 

মহানগরীর শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন, তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সহায়তা করে। দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টার পর বেলা দেড়টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজমান।