সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টার শোক

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন—যা জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত। এ দুর্ঘটনার ক্ষত অপূরণীয়।"
 

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা ও সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
 

শোকবার্তায় আরও জানানো হয়, সরকার এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে।