সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরল ২ শিশু

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরল ২ শিশু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলো ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
 

স্থানীয় বা‌সিন্দা রতন চন্দ্র রায় জানান, শেষ বিকেলে পরিবারের অজান্তে দুই শিশু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হওয়ার পরও তা‌দের খোঁজ মিল‌ছিল না। পরে খোঁজাখুঁ‌জির একপর্যায়ে বা‌ড়ির অদূরে পুকরে শিশু দু‌টির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।
 

ওই পুকুরে শাপলা ফুল ছিল। নিহ‌তদের প‌রিবার ও এলাকাবাসীর ধারণা, ফুল তুলতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।