মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘গণদেবতা’য় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল

‘গণদেবতা’য় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল

চঞ্চল চৌধুরী একের পর এক যেন চমক দিয়েই চলেছেন। ইতিমধ্যে সবাই জানে সামনে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন চঞ্চল। এবার জানা গেল আরও একটি কালজয়ী চরিত্রে দেখা যাবে তাকে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজ ‘গণদেবতা’য় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একটি সাক্ষাৎকারে ওয়েব সিরিজ ‘গণদেবতা’য় অভিনয়ের বিষয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছেন এখনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন। অভিনেতা বলেন, 'এখনও কিছুই ফাইনাল হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে। আমার ইচ্ছে আছে এই কাজটি করার। ব্যাপারটা চূড়ান্ত হলে জানতে পারবেন।'


এদিকে কমলেশ্বর মুখোপাধ্যায় নাকি ইতিমধ্যেই এই সিরিজের চিত্রনাট্য নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘গণদেবতা’র উপর ভিত্তি করেই তিনি এই সিরিজের স্ক্রিপ্ট লিখছেন। সিরিজটির প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। 

এছাড়া জানা যায়, সিরিজটিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে থাকছেন কলকাতার অভিনেত্রী অরুণিমা ঘোষ। তিনি এখানে দুর্গার চরিত্রে অভিনয় করবেন। তাছাড়া কিঞ্জল নন্দ, লোকনাথ দে, প্রমুখকে দেখা যাওয়ার কথা রয়েছে।