সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সচিবালয় ও যমুনা ভবনের আশপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

সচিবালয় ও যমুনা ভবনের আশপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা প্রেস-নিউজ ডেস্কঃ-

 

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-সহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, ৯ জুলাই (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় কোনো ধরনের রাজনৈতিক বা জনসমাবেশমূলক কর্মসূচি আয়োজন করা যাবে না।
 

জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ‘ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬’-এর ২৯ ধারার আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন অঞ্চল এবং যমুনা ভবন ও তার আশপাশের এলাকা, যার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং অন্তর্ভুক্ত।
 

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। যদিও মাঝে-মধ্যে এ নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি পালনের ঘটনা ঘটেছে।