সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘বিনিময়’ প্ল্যাটফরমে লেনদেনের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার নির্দেশ  

‘বিনিময়’  প্ল্যাটফরমে লেনদেনের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার নির্দেশ  

ব্যাংক, মোবাইল ব্যাংকিং সার্ভিসেস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মধ্যে আন্তঃলেনদেন নিষ্পত্তির জন্য থাকা ‘বিনিময়’ প্ল্যাটফরমে অ্যাকাউন্ট খোলা, ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য পৃথক অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) এ নির্দেশনা জারি করে।

 

বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের নভেম্বরে বিনিময় প্ল্যাটফরম চালু করে। দেড় বছরের বেশি সময় পর বিনিময় পরিচালনার জন্য নির্দেশিকা প্রকাশিত হলো।কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গাইডলাইন অনুযায়ী এই প্ল্যাটফরমে আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে গ্রাহকদের। এসময় গ্রাহকদের ই-কেওয়াইসি নিশ্চিত করতে হবে। এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলার প্রয়োজন ছাড়াই বিভিন্ন অ্যাকাউন্টে নির্বিঘ্নে অর্থ স্থানান্তর করতে পারবেন বিনিময় ব্যবহারকারীরা। আবার এটি বিমার প্রিমিয়াম বা ইএমআই প্রদানের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে; যদিও এর জন্য নির্দিষ্ট পরিমাণে চার্জ দিতে হবে ব্যবহারকারীকে। এছাড়া, ইউটিলিটি বিল, সরকারি বিল পেমেন্ট, সরকারি বকেয়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পেমেন্ট, সরকারি চাকরিজীবীদের বিতরণ এবং ই-কমার্স পেমেন্টের ক্ষেত্রেও এই প্ল্যাটফরম ব্যবহার করার সুযোগ রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বিনিময় প্ল্যাটফরমের মাধ্যমে বিকাশ থেকে রকেটের মতো এক এমএফএস থেকে আরেক এমএফএসে টাকা পাঠাতে প্রতি ১ হাজার টাকায় ৫ টাকা ফি দিতে হবে। এছাড়া, মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে প্রতি হাজারে ফি দিতে হবে ১০ টাকা। একইভাবে, মোবাইল ব্যাংকিং থেকে পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ই-ওয়ালেটে টাকা পাঠাতে প্রতি হাজারে ৫ টাকা খরচ হবে এবং বিনিময় ব্যবহার করে সম্পন্ন প্রতিটি  লেনদেনের জন্য প্রাপক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে ০.৫ টাকা করে প্রদান করবে।