মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৩:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেনজীরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার: ফখরুল

বেনজীরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার: ফখরুল

দুর্নীতির অভিযোগ থেকে বাঁচাতেই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরাম। 

 

মির্জা ফখরুল বলেন, বিএনপি মুক্তিযুদ্ধে শেখ মুজিবসহ কারও অবদানকে খাটো করে দেখাতে চায় না। কিন্তু আওয়ামী লীগ একজন ছাড়া আর কারও অবদান স্বীকার করে না। এসময় সরকারের নেতামন্ত্রীদের দুর্নীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি-অর্থনীতি দুঃসময় পার করছে। গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন ছাড়া কোনো বিকল্প নেই।

 

মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানকে ছোট করে দেখাতে এবং তার নাম মুছে ফেলতে চায় সরকার। কিন্তু ইতিহাস জিয়াকে ধারণ করেছে। তাকে চাইলেই তাকে কি মুছে ফেলা যায়। তিনি বলেন, জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। বাংলাদেশে যা কিছু সুন্দর এবং সম্ভাবনাময় সবকিছুই চালু করেছিলেন জিয়া। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী। তারা বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের-চুরির রাজত্ব তৈরি করেছে।