মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকদের ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি

নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকদের ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকেরা ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার সকালে বিএসএমএমইউয়ের বটতলায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ থেকে চিকিৎসকেরা এতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি নন-রেসিডেন্স কোর্স রয়েছে। সেগুলো হলো এমফিল, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্স। এসব কোর্সে সরকারি-বেসরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করা ৭৮১ জন চিকিৎসক ৯ মাস ধরে কোনো ভাতা পাচ্ছেন না। আমরা ভিসি স্যার ও মন্ত্রণালয়ে গিয়ে কোনো সাড়া পাইনি। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করা নূর সৌরভ প্রথম আলোকে বলেন, ‘২০২২ সালের জুলাই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হই। মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো ভাতা পাইনি। কোর্সে ভর্তি থাকলে নিয়ম অনুযায়ী অন্য কোথাও চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ নেই। তাহলে কীভাবে চলব আমরা?’

২০২২ সালের জুলাই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হই। মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো ভাতা পাইনি। কোর্সে ভর্তি থাকলে নিয়ম অনুযায়ী অন্য কোথাও চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ নেই। তাহলে কীভাবে চলব আমরা?

ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে পাস করা ফেরদৌস আলম বলেন, ‘লজ্জায় পরিবারের কাছে টাকা চাইতে পারি না। যেহেতু এমবিবিএস পাস করেছি, তাই পরিবার মনে করে নিজে চলতে পারব। কিন্তু নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হয়ে বিপদে পড়েছি। ন্যায্য পাওনা ভাতাও পাচ্ছি না, আবার কোথাও চাকরি করার সুযোগও পাচ্ছি না। দুই বছর মেয়াদি এই কোর্সে ৬ মাস পরপর ফি দিতে হয়। সেই টাকার জন্য পরিবারের ওপর নির্ভর করতে হয়।’

৯ মাস ধরে ২০ হাজার টাকা করে ভাতাবঞ্চিত ৭৮১ জন চিকিৎসককে দ্রুত ভাতা দেওয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ‘দ্রুত আমাদের ন্যায্য ভাতা চালু করা হোক। নইলে বৃহত্তর আন্দোলনে যাব আমরা।’