সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে মিল হেড অব ডিপার্টমেন্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মিল হেড অব ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে অন্তত সাত বছর, ডেটা কালেকশন অ্যান্ড ম্যানেজমেন্টে অন্তত তিন বছর ও বিভাগীয় প্রধান হিসেবে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে মিল সিস্টেম নিয়ে ভালো জানাশোনা থাকতে হবে। কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ সার্ভে, অ্যাসেসমেন্ট ও ইভ্যালুয়েশনে দক্ষ হতে হবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট ও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে পারদর্শী হতে হবে। ক্লাইমেট চেঞ্জ, লাইভলিহুডস, ওয়াস, নিউট্রিশন ও ডিআরআর বিষয়ে জানতে হবে।


কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৯৮,৫৯০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে  আবেদন করতে হবে।