মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফায় ড্রোন হামলা হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফায় ড্রোন হামলা হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে কয়েক দফায় ড্রোন হামলা হয়েছে। সকালে এক টেলিগ্রাম বার্তায় কিয়েভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর বিবিসির।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। তবে বিবিসির খবরে বলা হয়েছে ১০টি ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউরোপীয়দের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি, ভোরে কিয়েভসহ ইউক্রেনের আশপাশের আরও কয়েকটি শহরে সাইরেন বাজতে শোনা গেছে।