মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৫:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আহত শিক্ষার্থীদের পাশে তারেক রহমান, চিকিৎসা সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

আহত শিক্ষার্থীদের পাশে তারেক রহমান, চিকিৎসা সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চব্বিশের গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তার নির্দেশনায় সংগঠনটি এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
 

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় গুরুতর আহত চার শিক্ষার্থী—আব্দুর রহমান, সাকিব আল হাসান, আল-আমিন ও মোহাম্মদ শরিফের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।
 

রিজভী আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “তারেক রহমান সব সময় গণতন্ত্রের সংগ্রামে অংশ নেওয়া তরুণদের পাশে আছেন। এই সহায়তা তার নির্দেশেই দেওয়া হয়েছে।”
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি এবং তত্ত্বাবধান করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।
 

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ মিসবাহ, বগুড়ার সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ এবং ছাত্রনেতা শাহরিয়ার জর্জ প্রমুখ।